আন্তর্জাতিক

পতনের মুখে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ হামলায় একর পর এক ইউক্রেনীয় শহরের পতন ঘটছে। বেশ কয়েক সপ্তাহ প্রবল প্রতিরোধ গড়ে তুললেও পূর্ব ইউক্রেনের সেভেরোদনেৎস্ক শহরের দখল হারিয়েছে কিয়েভ। গত শনিবার এ শহরের পুরোপুরি দখল নিয়েছে রাশিয়া। এ শহরের দখল নিশ্চিত হওয়ার পর মস্কো মনোযোগ দিয়েছে এর ‘যমজ শহর’ হিসেবে পরিচিত লিসিচানস্কের দিকে।

আরও পড়ুন: সংক্রমণ রোধে সরকারের ৬ নির্দেশনা

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিভেরস্কি দোনেৎস নদীর তীরে অবস্থিত এ শহরে ধারাবাহিক রুশ কামান হামলায় মঙ্গলবার ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। পূর্বের লুহানস্ক প্রদেশে এটাই ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ বড় শহর। বিশ্লেষকদের মতে, লিসিচানস্ক এখন ক্রেমলিনের মূল লক্ষ্য। এ শহর দখল নিতে পারলেই পুরো লুহানস্কের দখল চলে আসবে মস্কোর কাছে।

লুহানস্কের গভর্নর সের্হেই গাইদাই বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার লিসিচানস্কে আট জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। শহরটির দখল এখনো ইউক্রেনের বাহিনীর হাতে, তবে খুব শিগগির এর পতন হতে পারে। এতে রুশ বাহিনী এ যুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ ঢালছে।

আরও পড়ুন: বাইডেনের স্ত্রী ও মেয়ে রাশিয়ায় নিষিদ্ধ

রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা (রাশিয়া) এ শহরের দখল নেওয়ার জন্য খুবই আগ্রহী এবং শুধুমাত্র এ কারণে তারা রিজার্ভ থেকেও অনেক সেনা ও সামরিক উপকরণ এখানে পাঠাচ্ছে। তাই আমরা শুধু একটি শহর রক্ষার জন্য পুরো সেনাবাহিনী হারাতে চাই না।

এদিকে, লুহানস্ক গণপ্রজাতন্ত্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোদিয়ান মিরোশনিক জানান, রুশ সেনা এবং তাদের লুহানস্ক প্রজাতন্ত্রের মিত্ররা পশ্চিমের লিসিচানস্কের দিকে এগিয়ে যাচ্ছে। শহরের স্টেডিয়ামের আশেপাশের সড়কগুলোতে লড়াই চলছে। এছাড়াও, শহরের চারপাশের বেশ কিছু গ্রামেও যুদ্ধ চলছিল। রুশ ও মিত্রবাহিনী লিসিচানস্কের তেল পরিশোধনাগারে প্রবেশ করেছে।

আরও পড়ুন: পেঁয়াজ আমদানির পরামর্শ

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় রাষ্ট্রদূত মিরোশনিক জানান, এই তেল পরিশোধনাগারেই ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অবস্থান নিয়েছে। এর আগে একইভাবে ইউক্রেনের বাহিনী সেভেরোদনেৎস্কে একটি রাসায়নিক কারখানায় এবং মারিউপোলে একটি ইস্পাত কারখানায় প্রতিরোধ গড়ে তোলে। সোভিয়েত আমলে নির্মিত এসব স্থাপনা গঠনগত দিক দিয়ে বেশ মজবুত ও দুর্ভেদ্য।

রুশ বাহিনীর লিসিচান্সকে প্রবেশের বিষয়টি রয়টার্স যাচাই করতে না পারলেও সোমবার রাশিয়া উত্তর-পূর্ব দিকের শহর খারকিভে বোমাবর্ষণ করেছে। খারকিভের প্রাদেশিক গভর্নর জানান, বোমা হামলায় কিছু অ্যাপার্টমেন্ট দালান ও একটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমাবর্ষণে পাঁচ জন নিহত ও ২২ জন আহত হন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল বলে দাবি করেন লুহানস্কের গভর্নর সের্হেই গাইদাই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা