আফগানিস্তানে ত্রাণ সহায়তা চীনের
আন্তর্জাতিক

আফগানিস্তানে ত্রাণ সহায়তা চীনের

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের আহ্বানে সাড়া দিয়ে ৭৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের মানবিক ত্রাণ পাঠাবে চীন।

আরও পড়ুন: যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৫ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই ত্রাণ পাঠানোর কথা ঘোষণা করা হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, মানবিক ওই ত্রাণের মধ্যে তাঁবু, তোয়ালে, বিছানা এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য সমাগ্রী রয়েছে।

বুধবার (২২ জুন) ভোরে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তানের পূর্বাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বের প্রদেশ পাকতিকা। শক্তিশালী এই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে ১৭ লাশ

গত বছর অগাস্টে অভ্যুত্থানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তারা ক্ষমতায় আসার পর দেশটিতে ত্রাণ কার্যক্রমে বেশিরভাগ আন্তর্জাতিক তহবিল স্থগিত হয়ে যায়।

ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক ভাবে আরও ত্রাণ সহায়তা চেয়েছে তালেবান প্রশাসন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা