আন্তর্জাতিক

করোনামুক্ত বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক : টানা দুই মাস পর করোনামুক্ত হলো চীনের রাজধানী বেইজিং। শনিবার (২৫ জুন) শহরটিতে করোনা পরীক্ষায় নতুন করে কারও দেহে এ ভাইরাস পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে আরব নিউজ এসব তথ্য জানিয়েছে।

বেইজিংয়ের শিক্ষা বিভাগ জানায়, সোমবার (২৭ জুন) থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হবে।

এ ছাড়াও বেইজিং মিউনিপ্যাল ব্যুরো অব স্পোর্টস বলেছে, স্কুল বাদেও যেসব খেলার মাঠ বা শরীরচর্চা কেন্দ্র রয়েছে সেগুলো চালু হবে। তবে শুধু যেখানে গত সাতদিনে কোন সংক্রমণ হয়নি সেখানেই এটি চালু হবে।

রাজধানী বেইজিং ও বাণিজ্যনগরী সাংহাইতে সম্প্রতি ব্যাপক কড়াকড়ি আরোপ করে চীন সরকার। মার্চ থেকে মে পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়্যান্টের আঘাত মোকাবিলায় এই দুটিসহ বেশকিছু শহরে কড়া বিধিনিষেধ জারি করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ

তারপর গত ১ জুন সাংহাই শহরে দুই মাসের টানা লকডাউন তুলে নেওয়া হয়।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাংহাইয়ের শীর্ষ নেতা লি কিয়াং বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছে সাংহাই প্রসাশন। কোভিড মোকাবিলায় বেইজিংয়ের কড়াকড়ির নীতি একদমই সঠিক ছিল।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা