আন্তর্জাতিক গণমাধ্যমে জয়জয়কার
আন্তর্জাতিক

আন্তর্জাতিক গণমাধ্যমে জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জাতীয় গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর শুভ উদ্বোধন

শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়ক পথের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৪০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে মোনাজাতে অংশ নেন।

শুরু থেকেই দেশের গণমাধ্যম সেতুর খবর নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও উঠে আসছে নিজস্ব অর্থায়নে নির্মিত বাংলাদেশের জাতীয় গৌরবের প্রতীক পদ্মা সেতু উদ্বোধনের খবর।

শনিবার (২৫ জুন) কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিড শিরোনাম করেছে ‘পদ্মা সেতু: জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত’। এমনকি তাদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন: বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

ভারতীয় আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণও পদ্মা সেতু উদ্বোধনের লাইভ আপডেট জানিয়েছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সিনহুয়া নেট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় এবং চ্যালেঞ্জিং অবকাঠামো প্রকল্প।

পাকিস্তানের পাঞ্জাবের বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক বিশ্লেষক মালিকা-ই-আবিদা খাত্তাক দেশটির শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ‘ডেইলি টাইমস’ ও ‘উইকলি ফ্রাইডে টাইমস’-এ প্রকাশিত তার নিবন্ধে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন: গর্ভপাত অধিকার বাতিল

সিঙ্গাপুরভিত্তিক দৈনিক দ্য স্ট্রেইট টাইমস শুক্রবার পদ্মা সেতু নিয়ে একটি প্রতিবেদন করেছে। তাদের শিরোনাম, ‘বিদেশি ঋণের ফাঁদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়েছে বাংলাদেশের নতুন সেতু।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা