স্পেনের মেলিলায় প্রবেশ চেষ্টায় নিহত ১৮
আন্তর্জাতিক

স্পেনের মেলিলায় সংঘর্ষে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টার সময় সংঘর্ষে ১৮ অভিবাসী নিহত হয়েছে। বিশাল ওই জনসমাগমে আরো অনেকে আহত হয়েছেন বলে প্রতিবেশী মরক্কোর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন : বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকালে ওই সংঘর্ষের পর বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ও অভিবাসীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

চলতি বছরের মার্চে স্পেন ও মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের পর এটাই প্রথম গণপ্রবেশের চেষ্টা।

আরও পড়ুন : পদ্মা সেতুর শুভ উদ্বোধন

আফ্রিকার পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসনের পরিকল্পনাকে স্পেন সমর্থন করার পরেই দুদেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে।

স্প্যানিশ কর্মকর্তারা বলেছেন, কয়েকশ অভিবাসী বেড়া কেটে ছিটমহলে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছিল।

আরও পড়ুন : অপমানের প্রতিশোধ নিয়েছি

কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ অভিবাসীকেই ফেলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু তারপরেও শতাধিক অভিবাসী ছিটমহলে প্রবেশ করতে সক্ষম হন। তাদের একটি অভ্যর্থনা কেন্দ্রে রাখার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন : জ্বালায়-জ্বালায় মরছে তারা

সাম্প্রতিক বছরে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অধিকাংশ সাব-সাহারান অভিবাসীদের জন্য মেলিলা ও সেউটা প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা