রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
আন্তর্জাতিক

পশ্চিমারা নিজের মাথায় গুলি চালাচ্ছে

সান নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল-গ্যাস আমদানি সীমিত করার চেষ্টা করার মাধ্যমে পশ্চিমা দেশগুলো নিজেরাই নিজেদের মাথায় গুলি চালাচ্ছে। অথচ এই সময় চীন রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী বরখাস্ত

বুধবার (১৫ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ভাষণে তিনি এসব কথা বলেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মারিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ এবং দেশটিতে আক্রমণের শাস্তিস্বরূপ রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের চেষ্টা কৃষিপণ্য, ভোজ্যতেল, সার এবং জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে। আর ইউরোপ রাশিয়ান তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির ইউরোপীয় মিত্ররা মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের মধ্যেও বিরোধ তৈরি করার চেষ্টা করেছিলেন পশ্চিমারা। এ চেষ্টা প্রতিহত করা হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চীন জানে তারা কী চায়। তারা নিজেরা নিজেদের পায়ে গুলি করছে না। অন্যদিকে পশ্চিমারা নিজেরাই নিজেদের মাথায় গুলি চালাচ্ছে। পশ্চিমারা আমাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে।

সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক। এ ছাড়া বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকও মস্কো।

আরও পড়ুন: শিগগির বুস্টার ডোজ নিন

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা