বিশ্ব জুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৬৮ জন।

আরও পড়ুন: বাইডেনের চিকিৎসা উপদেষ্টা করোনায় আক্রান্ত

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ছয় লাখ। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৩ লাখ ৩৬ হাজার ৪৫১ জন আর সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ২৪ লাখ ২০ হাজার ৭০৫ জনে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এসময়ে মৃত্যু হয়েছে ৩০৫ জনের। সংক্রমিত হয়েছেন ৯৯ হাজার ১০০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে ১০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ১৮০ জনে।

আরও পড়ুন: আল্লাহ আমাকে বাঁচিয়েছেন

২৪ ঘণ্টায় সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে তাইওয়ান। দেশটিতে একদিনে ৬৮ হাজার ৯৬৫ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১৪৩ জন। এ নিয়ে তাইওয়ানে মোট মৃত্যু ৪ হাজার ৫৪৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ৭২ হাজার ৪৩২ জন।

ফ্রান্সে একদিনে ৫১ হাজার ৯৫৪ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ১ লাখ ৪৮ হাজার ৯৪৭ জন এবং সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ৭৭২ জনে।

এসময়ে জার্মানিতে নতুন করে ৩৭ হাজার ২৯১ জন সংক্রমিত হলেও কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৯২ জনের এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭০ লাখ ৬ হাজার ৮৩৭ জন।

আরও পড়ুন: কমন-সেন্সের বাইরে

২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ৪৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩০০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে ১ লাখ ৭৯ হাজার ৪১১ জন এবং সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৯১১ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা