ড. অ্যান্থনি ফাউসি
আন্তর্জাতিক

বাইডেনের চিকিৎসা উপদেষ্টা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা এবং মহামারি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: আল্লাহ আমাকে বাঁচিয়েছেন

স্থানীয় সময় বুধবার (১৫ জুন) র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। তবে করোনায় আক্রান্ত হলেও নিজের বাসা থেকেই কাজ অব্যাহত রেখেছেন ফাউসি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। আর সংক্রামক এই ভাইরাস মোকাবিলায় দেশটিতে সম্মুখসারিতে থেকেই নেতৃত্ব দিচ্ছেন দেশটির শীর্ষস্থানীয় এই বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ৮১ বছর বয়সী এই মহামারি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞের শরীরে করোনার মৃদ্যু উপসর্গ রয়েছে। তিনি করোনা মোকাবিলায় উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন এবং পরে দুই দফায় বুস্টার ডোজও গ্রহণ করেন।

আরও পড়ুন: কুমিল্লা সিটিতে রিফাতের জয়

এএফপি বলছে, অ্যান্থনি ফাউসি মার্কিন প্রেসিডেন্টের প্রধান চিকিৎসা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করলেও সাম্প্রতিক সময়ে তিনি জো বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠ কোনো যোগাযোগ করেননি।

এনআইএইচ জানিয়েছে, করোনা পজিটিভি হওয়ার পর ড. ফাউসি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র কোভিড-১৯ নির্দেশিকা ও তার চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা পরামর্শ অনুসরণ করবেন এবং করোনা থেকে সুস্থ হওয়ার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে ফিরে আসবেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা