আন্তর্জাতিক

কলেরা আতঙ্কে মারিউপোল

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের মারিউপোল শহরে প্রাণঘাতী কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সাড়ে ১৭ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

নিরাপদ পানি ও পয়ঃনিস্কাসনের অভাবের কারণে কলেরায় হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোলে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। সেগুলো সমাহিত করা হয়নি। এসব কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরও জানানো হয়েছে, শুধু কলেরা নয়, অন্য সংক্রমক ব্যধিও মারিউপোলে হানা দিয়েছে। কিন্তু দখলদাররা (রুশ সেনারা) সেগুলো গোপন রাখছে।

তারা হুশিয়ারি দিয়েছে, যদি ঠিকমতো সেখানকার মানুষ চিকিৎসা না পান তাহলে আরও কয়েক হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যাবেন।

এদিকে ইউক্রেনের মারিউপোলে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে রাশিয়া। জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারিউপোলের প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার জন্য মারিউপোলটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। ফলে এ শহরটি দখল করতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে রুশ বাহিনী।

তাদের হামলায় শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। পুরো শহর জুড়ে এখন শুধুমাত্র ধ্বংসযজ্ঞের ছাপ।

আরও পড়ুন: একনেকে ১০ প্রকল্প অনুমোদন

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা