ভারতের অর্থনীতিতে ফের ধস
আন্তর্জাতিক

ভারতের অর্থনীতিতে ফের ধস

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অর্থনীতির পতন অব্যাহত। আরো একবার কমেছে রুপির মূল্য। ৩৬ পয়সা নামল রুপির দাম। বাজার খোলার পর রুপির দাম ডলারের তুলনায় কমে দাঁড়িয়েছে ৭৮.২৯।

আরও পড়ুন : রপ্তানির লাগাম টানার পরিকল্পনা নেই

সোমবার ( ১৩ জুন) সূত্র : এক প্রতিবেদনে সংবাদ প্রতিদিন জানিয়েছে এই প্রথম ডলারের নিরিখে ৭৮ টাকার গণ্ডি পেরিয়ে গেল রুপির মূল্য। যা নিঃসন্দেহে চিন্তার কারণ।

কেন বারবার রুপির দামের পতন ঘটছে? এর পিছনে রয়েছে একাধিক কারণ। একটি ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইএফএ গ্লোবাল রোববার ( ১২ জুন) বেশ কয়েকটি কারণ তুলে ধরেছে।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একমত মার্কিন সিনেট

তারা জানিয়েছে, দুর্বল অভ্যন্তরীণ বাজার, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলার ফুলে-ফেঁপে ওঠা এবং বিদেশি পুঁজি কমে যাওয়ার জন্য দেশীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে। আগামী কয়েক সপ্তাহে এই চাপ আরও বাড়তে পারে।

শুক্রবার ( ১০ জুন) বাজার বন্ধ হওয়ার সময় ভারতীয় টাকা মার্কিন ডলারের অনুপাতে ১ পয়সা কমে ৭৭.৮৫-এ নেমে আসে। যা ছিল সর্বকালের সর্বনিম্ন। আবার ট্রেডিং সেশন চলাকালীন টাকার দাম নিম্নমুখী হতে হতে পৌঁছায় ৭৭.৯৩ টাকায়।

আরও পড়ুন : পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

আর এদিন মার্কিন ডলারের বিপরীতে বাজার খোলে ৭৮.২০ টাকায়। যা ধীরে ধীরে ৩৬ পয়সা পর্যন্ত কমে যায়। এই সপ্তাহে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে ২১ পয়সা।

প্রসঙ্গত, মার্চের শুরুতেই ডলারের দাম ৭৭ টাকায় পৌঁছে যায়। গত ২৭ মে যা ৭৭ টাকা ৭৩ পয়সায় পৌঁছায়। এবার আরও পড়ল টাকার দাম।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ

মুদ্রাস্ফীতি সামাল দিতে সম্প্রতি নতুন করে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ানোর পর থেকে দেশের অন্যান্য ব্যাংকগুলোও সুদ বাড়াবে বলেই ধরে নেওয়া যায়। কয়েকটি ব্যাংক সেই প্রক্রিয়া শুরুও করে দিয়েছে।

আরও পড়ুন : মুহিবুল্লাহ হত্যা মামলার চার্জশিট দাখিল

ফলে প্রভাব পড়বে ঋণের কিস্তিতে। বিনিয়োগকারীদের হাতে অর্থের জোগান কমছে। উপরন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে দেশীয় বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগ করতে চাইছেন না। সব মিলিয়ে বিশেষজ্ঞরা ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা