৩৬ কিলোমিটার দৌড়ে প্রথম
আন্তর্জাতিক

৩৬ কিলোমিটার দৌড়ে প্রথম

আন্তর্জাতিক ডেস্ক : টানা ৩৬ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন রিকি লাইটফুট। তবে সাধারণ কোনো দৌড় প্রতিযোগিতায় নয়। শনিবার (১১ জুন) যুক্তরাজ্যের ওয়েলসে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় রিকিকে দৌড়ে পেছনে ফেলতে হয়েছে মানুষের পাশাপাশি ৫০টি ঘোড়াকেও।

আরও পড়ুন: দেশজুড়ে নিরাপত্তা জোরদার

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওয়েলসে ১৯৮০ সালে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার শুরু হয়। রিকিকে নিয়ে এখন পর্যন্ত মাত্র তিনজন এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। বাকি শিরোপা গেছে ঘোড়ার দখলে।

ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে থেকে এসেছেন রিকি লাইটফুট। ওয়েলসে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। এরপরই আবার নামতে হয়েছে প্রতিযোগিতার মাঠে।

দৌড়ের অভিজ্ঞতা রিকির আগে থেকেই রয়েছে। তবে ওয়েলসের প্রতিযোগিতায় যে তিনিই প্রথম হয়েছেন, তা শুরুতে বুঝতে পারেননি। কারণ, মানুষ ও ঘোড়ার দৌড়ানোর পথ আলাদা। পরে আশপাশে থাকা লোকজনকে জিজ্ঞাসা করে তিনি বুঝতে পারেন প্রতিযোগিতায় ১ হাজার মানুষ ও ৫০ ঘোড়াকে পেছনে ফেলে জয় তার ঘরেই এসেছে।

আরও পড়ুন: অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

পুরো পথ দৌড়াতে রিকি লাইটফুটের সময় লেগেছে ২ ঘণ্টা ২২ মিনিট ২৩ সেকেন্ড। পুরস্কার হিসেবে পেয়েছেন ৪ লাখ টাকা (৩ হাজার ৫০০ পাউন্ড)।

এর আগে ওয়েলসের প্রতিযোগিতায় প্রথম ঘোড়াকে পরাজিত করার ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। পরে আবার ২০০৭ সালে একই ঘটনা ঘটে। তবে করোনার কারণে গত দুই বছর অনুষ্ঠিত হয়নি এই প্রতিযোগিতা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা