উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!
আন্তর্জাতিক

উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু। দেশটির কিউয়েরনাভাকা শহরের মেয়র জানিয়েছেন, ওজনবহন ক্ষমতার অধিক লোক ওঠার কারণেই এটি ভেঙ্গে পড়েছে।

আরও পড়ুন : পাচারকৃত অর্থ ফেরাতে সুবিধা দেওয়া অনৈতিক

বৃহস্পতিবার ( ৯ জুন ) এমন ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনন্দবাজার।

জানা যায়, সেতুতে উঠে প্রায় ১০ ফুট উঁচু থেকে আছড়ে নিচে পড়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে ৮ জনের হাড় ভেঙে যাওয়ায় আহত হয়েছেন মারাত্মকভাবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

শহরের মেয়র হোসে লুইস ঝুলন্ত সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ব্যবহারের জন্য সেতুটি খুলে দেয়া হয়। মেয়র এবং তার স্ত্রীসহ ২০ জন সেই সেতুতে ওঠেন।

সেতু পারাপার করতে গিয়েই সেটি ভেঙে পড়ে। উদ্বোধনের পরেই এমন ঘটনা ঘটায় চরম অস্বস্তিতে পড়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন : ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন তরুণী

মেয়র জানান, সেতুতে উঠেই কয়েকজন লাফালাফি শুরু করেন। সেতুর ভারবহন ক্ষমতার অতিরিক্ত লোক উঠে পড়ার কারণেই এমন বিপত্তি ঘটেছে বলেই দাবি করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা