হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতক মারা গেছে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতক মারা গেছে। দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইট বার্তায় এ খবর জানান। -টাইমস অব ইন্ডিয়া।

জানা যায়, বুধবার (২৫ মে) দিনগতরাতে এ ঘটনা ঘটে। পরে দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস এবং উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মেকি সেলি জানান, একটি সরকারি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১ শিশুর প্রাণহানির খবর আমি বেদনা ও হতাশার সঙ্গে জেনেছি। এসময় নিহতের পরিবারে প্রতি তিনি গভীর সমবেদনাও প্রকাশ করেন।

সেনেগালের একজন রাজনীতিবিদ জানান, তিভাউয়ানের পরিবহন কেন্দ্রের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছুঁইছুঁই

শহরের মেয়র ডেম্বা দিওপ জানান, তিন শিশুকে বাঁচানো গেছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা