হাইতিতে সহিংসতায় শিশুসহ নিহত ২০
আন্তর্জাতিক

হাইতিতে সহিংসতায় শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : অপরাধমূলক সহিংসতা হাইতিতে আরো বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কিছু অংশে গ্যাং বা অপরাধীচক্রের মধ্যেকার লড়াইয়ে তারা হাজার হাজার লোককে তাদের বাড়ি থেকে তাড়া করে এবং শিশুসহ কমপক্ষে ২০ জনকে হত্যা করে।

আরও পড়ুন : তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে

দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে পোর্ট-অ-প্রিন্সের ৪ টি এলাকায় রোববার এই লড়াই শুরু হয়। ওই ঘটনায় অন্তত ১ ডজন ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয় এবং পালিয়ে যাওয়া অনেকেই প্রাথমিকভাবে স্থানীয় মেয়রের কার্যালয় প্রাঙ্গনে আশ্রয় নেয়।

প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে ৭ জুলাই হত্যা করার পরে রাষ্ট্র ক্ষমতা শূন্য অবস্থায় রয়েছে এবং এর মাঝে গ্যাংগুলো আরো শক্তিশালী হয়ে উঠছে এবং আরো অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করায় সহিংসতা এবং অপহরণ চরমভাবে বেড়ে গেছে।

আরও পড়ুন : কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের ভরসারস্থলে পরিণত হয়েছে

হাইতিবাসীরা এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ও হতাশ। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির প্রশাসনকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। স্বল্প অর্থায়ন এবং স্বল্প কর্মী সমন্বিত পুলিশ বাহিনীকে চাংগা করে তোলার জন্য এই প্রশাসন আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে।

বুধবার (২৭ এপ্রিল) কর্তৃপক্ষ জানিয়েছে রোববার থেকে একটি পরিবারের ৮ জন প্রাণহারায় যার মধ্যে ৬ জন শিশু রয়েছে। স্থানীয় মেয়রের কার্যালয়ের কাছে একটি পার্কে হাজার হাজার পরিবার তাদের ছেলেমেয়েদের নিয়ে তাঁবু খাটিয়ে থাকার কারণে ওই এলাকার স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

আরও পড়ুন : প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

সতর্ক করে দিয়ে কর্মকর্তারা বলেছেন, লড়াইয়ের কারণে হাইতির উত্তরাঞ্চলে যাওয়ার প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যেতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা