প্রধানমন্ত্রীকে সরাতে রাজি লঙ্কান প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে সরাতে রাজি লঙ্কান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বড়ভাই মাহিন্দা রাজাপাকসেকে ক্ষমতা থেকে সরাতে রাজি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ছোট ভাই গোটাবায়া রাজাপাকসে। এমনটি জানিয়েছেন বলে।

আরও পড়ুন : তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তার শ্রীলঙ্কার বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন এক আইনপ্রণেতা।

শুক্রবার (২৯ এপ্রিল) তিনি জানান, লঙ্কান আর্থিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট।

দেশটির সিনিয়র আইনপ্রণেতা মাইথ্রিপালা সিরিসেনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর জানান, গোটাবায়া রাজাপাকসে সম্মত হয়েছেন যে পার্লামেন্টের সব দলকে নিয়ে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা গঠনে একটি জাতীয় কাউন্সিল নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন : প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

মাইথ্রিপালা সিরিসেনা গোটাবায়া রাজাপাকসের আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। সরকার দলীয় এই আইনপ্রণেতা এই মাসের শুরুতে আরও ৪০ জন আইনপ্রণেতাকে সঙ্গে নিয়ে ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে যান।

তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র রোহান ওয়েলিউইটা বলেছেন, প্রেসিডেন্ট এখন পর্যন্ত প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনও যোগাযোগ করেননি। আর এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

আরও পড়ুন : আরও ৩০ লাখ ফাইজা‌রের টিকা অনুদান

শ্রীলঙ্কা প্রায় দেউলিয়া হওয়ার পথে। সম্প্রতি দেশটি ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধার আলোচনার আগে তারা আর কোনও বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না। এই বছর দেশটিকে সাতশ’ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে আর ২০২৬ সাল নাগাদ করতে হবে দুই হাজার পাঁচশ’ কোটি ডলার। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে একশ’ কোটি ডলারের নিচে।

বৈদেশিক মুদ্রা সংকটের কারণে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে আমদানি। ফলে নিত্যপ্রয়োজনীয় খাবার, জ্বালানি, রান্নার গ্যাস এবং ওষুধ কিনতে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

আরও পড়ুন : শাহজালালে ২৭৩ আইফোন জব্দ

২০ বছর ধরে শ্রীলঙ্কান জনগণের প্রায় প্রতিটি দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করেছেন প্রেসিডেন্ট রাজাপাকসে এবং তার পরিবার। গত মার্চ থেকে শ্রীলঙ্কার রাজপথে বিক্ষোভ চলছে। তাদের দাবি, রাজাপাকসে পরিবার এই সংকটের জন্য দায়ী। তাদের রাজনীতি থেকে সরে যাওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা