শাহবাজের জোটে বাজছে ভাঙনের সুর
আন্তর্জাতিক

শাহবাজের জোটে বাজছে ভাঙনের সুর

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে জনপ্রিয় ইমরান খানকে টেনে নামানোর শুরু থেকে কলকাঠি নেড়েছেন এবং আন্দোলনে সফলও হয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিক মাওলানা ফজলুর রেহমান। ভিন্ন মতাদর্শে বিশ্বাসী কয়েকটি দলকে জোটবদ্ধ করে ক্ষমতাচ্যুত করেন ইমরানকে।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

পরবর্তিতে প্রধানমন্ত্রী হন মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ। এরপর থেকে ক্ষমতাসীন জোটে মতবিরোধ ক্রমেই বাড়ছে। শুরুতে সমস্যা ছিল মন্ত্রিত্ব নিয়ে, এখন নির্বাচনের দিনক্ষণ নিয়েও নতুন করে বেঁধেছে বিরোধ। এক প্রতিবেদনে জানিয়েছে ডন।

পাকিস্তানে মধ্যবর্তী নির্বাচনের কথা ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই বলে আসছেন। এখন ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)-এর প্রধান মাওলানা ফজলুর রেহমানও একই দাবি জানিয়েছেন।

ইসলামাবাদে এ সপ্তাহে নিজের দল জমিয়াত উলেমা-ই-ইসলাম-ফজলুর (জেইউআই-এফ)-এর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে ফজলুর রেহমান বলেন, নতুন এই সরকার কোনোভাবেই এক বছরের বেশি চলা উচিত নয়।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

ফজলুর রেহমানের কথায়, নতুন এই সেটআপে জমিয়তে উলেমা-ই-ইসলামের নিজস্ব পরিচয় রয়েছে এবং তাদের (জোট অংশীদারদের) বলছি, আমরা এখনো অবিলম্বে নির্বাচন চাই।

ইমরান খানকে ইঙ্গিত করে ফজলুর রেহমান বলেন, যদিও তিনি চলে গেছেন এবং আমরা তাকে প্যাকিং করে পাঠিয়েছি, তবুও আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে সেই আমানত ফিরিয়ে দেওয়া, যার জন্য আমরা এতদিন সংগ্রাম করেছি।

দেশটির নির্বাচনে সম্ভাব্য কারচুপি ও ভোটগ্রহণ ব্যবস্থা নিয়ে জোট শরিকদের মধ্যে আশঙ্কা দূর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের প্রস্তাব দিয়েছেন জেইউআই-এফ প্রধান। তিনি বলেন, সুযোগের একটা সীমা থাকে। জমিয়তে উলামায়ে ইসলাম অকারণে ক্ষমতা আকড়ে থাকবে না।

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

তবে শাহবাজের সরকার তথা তার দল মুসলিম লিগ ফজলুর রেহমানের এই দাবির সঙ্গে একমত নয় ।

শুক্রবার (২২ এপ্রিল) পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী ও পিএমএল-এন নেতা মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, সরকারের মেয়াদ পুরোপুরি শেষ না হলে কোনো নির্বাচন নয়।

গত ১৮ এপ্রিল মাওলানা ফজলুর রেহমান যখন মধ্যবর্তী নির্বাচনের দাবি বা পরামর্শ উপস্থাপন করেন, তার কয়েক ঘণ্টা পরেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন শাহবাজ শরিফ। তবে সেই মন্ত্রিসভা কেমন হবে, তা নিয়েও জোট শরিকদের মধ্যে মতবিরোধ দেখা গেছে।

আরও পড়ুন : সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে

মাওলানা ফজলুর শাহবাজের মন্ত্রিসভায় যোগ না দিলেও তার দল প্রেসিডেন্ট পদের দাবি জানায় এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) ও স্বতন্ত্র সংসদ সদস্য মহসিন দাওয়ারকে একটি করে মন্ত্রণালয় দেওয়ার পরিকল্পনায় ক্ষোভপ্রকাশ করে।

মাওলানা ফজলুর রেহমান ক্ষমতাসীন জোটের অন্যতম প্রধান শরিক পিপিপির কো-চেয়ারপারসন আসিফ আলি-জারদারিকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবং যেসব দল বা ব্যক্তি জেইউআই-এফের বিরুদ্ধে নির্বাচনে লড়েছে তাদের কেন দুটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগে মিত্র সব দলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত পিপিপি নতুন মন্ত্রিসভায় যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছিলেন জারদারি।

আরও পড়ুন : রাশিয়া সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব

প্রসঙ্গত, পাকিস্তানের বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৩ আগস্ট। সরকার সেই পর্যন্ত ক্ষমতায় থাকলে পরের ৬০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তার আগে পার্লামেন্ট ভেঙে দিলে সেই দিন থেকে ৯০ দিনের ভেতর নির্বাচন দেওয়ার বিধান রয়েছে পাকিস্তানে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা