রাশিয়া সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক

রাশিয়া সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন। আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে এ সফরে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে এ সফরে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জাতিসংঘ জানিয়েছে, মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন গুতেরেস। এদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ইউক্রেন সফরে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে ভলোদিমির জেলেনস্কি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি সরাসরি সাক্ষাৎ করবেন, যদি কার্যকর ফলাফল আসে।

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে আলাপকালে পুতিন দাবি করেন, কিয়েভ পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে প্রস্তুত নয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি বলেছেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে মস্কোর পক্ষ থেকে ইউক্রেনের কাছে নথি হস্তান্তর করা হয়েছে। ফলে বল এখন ইউক্রেনের কোর্টে।

আরও পড়ুন : প্রথম দিনেই রেলের ওয়েবসাইট বিকল

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া থেকে এ সংক্রান্ত কোনও নথি পায়নি তার দেশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা