ওয়াশিংটনে স্কুলের সামনে হামলা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলের সামনে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক স্কুলের সামনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন আহত হয়েছেন। পরে ওই হামলাকারি আত্মঘাতী হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স।

ওয়াশিংটন পুলিশ জানায়, ভিডিও ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করা হয়। ২৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম রেমন্ড স্পেনসার।

ওই ঘটনার পর তল্লাশি শুরু করে পুলিশ। এরপর পাশের একটি অ্যাপার্টমেন্টে অভিযানে হামলাকারীর অবস্থান শনাক্ত করে পুলিশ।

পুলিশের দাবি- সেখানে ওই হামলাকারী আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ রাইফেল উদ্ধার করে। সেটি স্নাইপার টাইপ সেটআপ করা ছিল।

আরও পড়ুন: আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে ৩৩ জনের প্রাণহানি

পুলিশ আরও জানায়, হামলাকারীর পরিকল্পনা ছিল সম্প্রদায়ের লোকজনদের ওপর হামলা করা। তবে এখনো তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা। হামলাকারী একজনই ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা