ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শপথ নিলেন পাকিস্তানে মন্ত্রিসভার ৩৪ সদস্য

সান নিউজ ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ৩৪ জন কেবিনেট সদস্যের শপথ অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ান।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু ৬২২৪৪৪৪

সোমবার (১৮ এপ্রিল) ফেডারেল কেবিনেটে প্রথম ধাপে কমপক্ষে ১২ জন মন্ত্রীর শপথগ্রহণ করার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পড়াতে অপারগতা জানানোর পর শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়। তবে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন বলে জানা যাচ্ছে।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন রাজ্যমন্ত্রী ও তিনজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শপথ নেন।

এদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ৯, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন।

রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদ গঠন হলো পাকিস্তানে। শপথ নেওয়ার এক সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা গঠন করলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আরও পড়ুন: ভারতে নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

উল্লেখ্য,পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই। এরপর জাতীয় অধিবেশনে ভোটাভুটিতে দেশটির প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা