আন্তর্জাতিক

ইউক্রেনে হাজির জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আচমকাই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাজির হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাজধানী কিয়েভে পৌঁছে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে করলেন বৈঠকও।

আরও পড়ুন: হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে ৫ শতাধিক লাউ গাছ কর্তন

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, বরিস জনসনের ইউক্রেন সফর নিয়ে কোনো সরকারি ঘোষণা ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। ওই ছবির বিবরণীতে শুধু লেখা রয়েছে- ‘চমক’।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সামরিক অভিযানের আবহে গত মাসেই ইউক্রেন সফর করার কথা ভাবছিলেন বরিস। প্রশাসনিক কর্তাদের ইউক্রেন সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলে সব বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর পরেই সম্ভব হলো দুই দেশের রাষ্ট্রনায়কের মুখোমুখি বৈঠক।

আরও পড়ুন: রসুনের দরপতন, বিপাকে কৃষক

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জনসনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিটও। ১০ নং ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেখা করতে ইউক্রেন ভ্রমণ করেছেন।

ওই মুখপাত্র আরও বলেন, তারা ইউক্রেনে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী সহায়তা নিয়ে আলোচনা করবেন এবং যুক্তরাজ্য প্রধানমন্ত্রী আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ নির্ধারণ করবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

এদিকে, ইউক্রেন প্রেসিডেন্টের অফিসের ডেপুটি হেড অ্যান্ড্রি সিবিহা এক ফেসবুক বার্তায় বলেছেন, জনসন এবং জেলেনস্কি ‘এক সম্মুখ বৈঠকে’ মিলিত হয়েছেন।

তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতিরক্ষার সমর্থনে যুক্তরাজ্যের নেতা, যুদ্ধবিরোধী জোটের নেতা, রুশ আগ্রাসীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার নেতা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা