ফের স্থগিত পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন
আন্তর্জাতিক

ফের স্থগিত পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক : ফের স্থগিত করা হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশন । সর্বশেষ তথ্যানুযায়ী, আজ এশার নামাজের পর স্থানীয় সময় রাত ৯.৩০-এ (বাংলাদেশ সময় রাত ১০.৩০) অধিবেশন আবার বসবে।

আরও পড়ুন : পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট শুরু

শনিবার ( ৯ এপ্রিল ) রাতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার আজকের অধিবেশনে সভাপতিত্ব করছেন।

সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেছে পিটিআই

জিও নিউজ এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই দেশটির পার্লামেন্ট চালুর বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেছে।

আরও পড়ুন : হৃদয় মণ্ডলের প্রতি অবিচার করা হবে না

পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ের ফলে ডেপুটি স্পিকার কাসিম সুরি কর্তৃক অনাস্থা প্রস্তাব খারিজ এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে।

পিটিআই নেতৃত্বাধীন সরকার দেশটির সুপ্রিম কোর্টের ওই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেছে শনিবার।

প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি মুনিব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম ও বিচারপতি জামাল খান মন্দোখেলকে নিয়ে গঠিত পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ওই রায় দিয়েছিল।

আরও পড়ুন : পূর্ব ইউক্রেনের নাগরিদের পালানোর আহ্বান

ওই রায়ে পাকিস্তান পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সারকে নির্দেশ দেয়া হয়েছে যে শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে হবে।

পাকিস্তান সুপ্রিম কোর্টের ওই রায় প্রত্যাহারের জন্য রিভিউ পিটিশন করেছেন পিটিআই মহাসচিব আসাদ উমর, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান ও অ্যাডভোকেট মুহাম্মদ আজহার সিদ্দিক।

ওই রিভিউ পিটিশনে বলা হয়েছে, পাকিস্তান সংবিধানের ৬৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে দেশটির পার্লামেন্টের অধিবেশন কখন চালু করতে হবে তার বিষয়ে সুপ্রিম কোর্ট আদেশ দিতে পারে না। তাও আবার এমন সময়ে যখন সরকার উৎখাত করার ষড়যন্ত্র থেকে বাঁচার চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা