পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট রাত ৮ টায়
আন্তর্জাতিক

পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই দেশটির পার্লামেন্টে আয়োজিত অনাস্থা ভোট বাতিল করে সাধারণ নির্বাচন চাইলেও আদালতের নির্দেশে তা সম্ভব হয়নি।

আরও পড়ুন : শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

শনিবার ( ৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিদেশী ষড়যন্ত্র ও হুমকি বিষয়ক চিঠি নিয়ে আলোচনা করায় তা বিলম্ব হচ্ছে।

জিও নিউজের সর্বশেষ খবর অনুসারে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট রাত ৮টায় হতে পারে।

আরও পড়ুন : ৪৫৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান পার্লামেন্টে সকালে অধিবেশন চালু হওয়ার পর স্পিকার আসাদ কায়সারের নির্দেশে তা দুপুর ২:৩০ পর্যন্ত মুলতবী করা হয়। এরপর আবার পার্লামেন্টের অধিবেশন চালু হওয়ার পরেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি তার বক্তব্য অব্যাহত রাখেন। এ সময় তিনি বিদেশী ষড়যন্ত্র ও হুমকি বিষয়ক চিঠি নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন : ইউক্রেনের রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫২

এরপর স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে পার্লামেন্টের অধিবেশন চালু করেন আমজাদ খান নিয়াজি। এখন পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন আবার রাত ৮টায় চালু হবে এবং ওই সময় ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজিত হতে পারে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ইমরান খানের দল পিটিআইয়ের নেতা ও মন্ত্রীরা চাচ্ছেন যে অনাস্থা ভোট আয়োজনে বিলম্ব হোক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা