ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রিটিশ রাজবধূর পরনে বাংলাদেশের পোশাক

সান নিউজ ডেস্ক: ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের পরনে বাংলাদেশের তৈরি পোশাক। সম্প্রতি এমবিএম গ্রুপের জি-স্টার প্যান্ট পরিহিত ছবিতে দেখা গেছে ব্রিটিশ এ রাজবধূকে।

আরও পড়ুন: এবার হজ করতে পারবেন ১০ লাখ মানুষ

বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বিজিএমইএ। শুক্রবার (৮ এপ্রিল) বিজিএমইএর মহাসচিব ফয়জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, এমবিএম গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মাহমুদুর রহমান। বর্তমানে গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম রহমান। সম্প্রতি ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনকে এ প্রতিষ্ঠানের জি-স্টার প্যান্ট পরিধান করতে দেখা গেছে।

আরও বলা হয়েছে, ‘মেইড ইন বাংলাদেশ’ পোশাকের জন্য ব্র্যান্ড হিসেবে বিশ্বের ১৬০টিরও অধিক দেশের কোটি কোটি মানুষের বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি শক্তিশালী অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, শ্রমিক ও উদ্যোক্তাদের প্রতিশ্রুতি এবং শ্রেষ্ঠত্বের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাওয়া বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করেছে।

আরও পড়ুন: ঘুমন্ত স্বামীকে হত্যা করলেন রোহিঙ্গা স্ত্রী

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ তথা বিজিএমইএর জন্য এটি গর্বের বিষয় যে আমাদের সদস্য প্রতিষ্ঠানের তৈরি করা পোশাক এখন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরাও পরিধান করছেন। এর মাধ্যমে প্রমাণ হয় ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগটি বিশ্বমানের সমার্থক হয়ে উঠেছে, যা কোনো সন্দেহ ছাড়াই বিশ্বাস করা যায়।

তিনি বলেন, আমরা আমাদের পোশাক-শিল্প নিয়ে গর্বিত। শিল্পটি শুধুমাত্র যে বাংলাদেশের আর্থ-সামাজিক রূপান্তরে গভীর অবদান রাখছে তা নয়। বরং লাখ লাখ মানুষকে দারিদ্র্যের অতল গহ্বর থেকে বের করে আনছে, নারীর ক্ষমতায়ন করছে। নারীশিক্ষার পথ প্রশস্ত করছে। একইসঙ্গে বিশ্বের একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড তৈরি করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা