প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হলেন কেতানজি
আন্তর্জাতিক

প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হলেন কেতানজি

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ অনুমোদন করেছে দেশটির সিনেট। আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী দেশটির সর্বোচ্চ আদালতে বিচারকের আসনে বসতে যাচ্ছেন।

আরও পড়ুন: শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) যুক্তরাষ্ট্রের সিনেট ৫১ বছর বয়সী জ্যাকসনের নিয়োগ অনুমোদন করে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোটাভুটির ঐতিহাসিক মুহূর্তটিতে সভাপতিত্ব করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কেতানজি ব্রাউন জ্যাকসনের পক্ষে ভোট দিয়েছেন সুসান কলিন্স, লিসা মুরকোস্কি এবং মিট রমনি। তারা সবাই রিপাবলিকান সদস্য।

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগ প্রশ্নে গত মাসে সিনেট জুডিশিয়ারি কমিটির সামনে চার দিন ধরে শুনানি হয়। তখন ডেমোক্র্যাটরা ৫১ বছর বয়সি কেতানজির অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার প্রশংসা করেছিলেন। কেতানজি প্রায় ১০ বছর ধরে ফেডারেল ও আপিল বিভাগে বিচারক হিসেবে কাজ করেছেন। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ৮৩ বছর বয়সি বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলে মনোনীত করেন।

টেলিভিশনে বিচারপতি নিয়োগের ভোট দেখার জন্য কেতানজিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন জো বাইডেন। ভোটে কেতানজির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর জো বাইডেন টুইটারে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন।

আরও পড়ুন: মানবাধিকার কাউন্সিল থেকে বাদ রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লিখেছেন, কেতানজির মনোনয়ন নিশ্চিতকরণ ছিল আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের সর্বোচ্চ আদালতে যুক্তরাষ্ট্রের বৈচিত্র্য প্রতিফলিত করার আরেকটি পদক্ষেপ নিতে পেরেছি। তিনি একজন অবিশ্বাস্য বিচারপতি হবেন এবং আমি খুবই সম্মানিত বোধ করছি যে তার সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিতে পারছি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা