পুতিনের দুই কন্যা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ সৈন্যরা বুচা শহরে যুদ্ধাপরাধ করেছে বলে ইউক্রেনের অভিযোগের পর বুধবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানায় পশ্চিমারা। খবর- বিবিসি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, রাশিয়ায় নতুন করে বিনিয়োগ নিষিদ্ধ করা হবে। রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্রেমলিনের কর্মকর্তা এবং তাদের পরিবারের ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, পুতিনের দুই কন্যা ও দেশটির বৃহত্তম এসবার ব্যাংকের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার কথাও বিবেচনা করছে ওয়াশিংটন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। সে সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় মস্কোর ‘স্টপ লিস্ট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের নাম অন্তর্ভুক্ত করা হয়।

সারনিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা