২৬ জন এমপি ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গোটবায়া রাজাপাকসের এক আদেশে এ সিদ্ধান্ত কর্যকর করা হয়। ২৬ জন এমপি ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

মঙ্গলবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা আসে।

দেশটির প্রেসিডেন্ট জানান, গত শুক্রবার (১ এপ্রিল) জারি হওয়া জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করে নিচ্ছেন তিনি।

শ্রীলঙ্কায় চলমান তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা নির্বাহী রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছেন।

শ্রীলঙ্কার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে এখন একটি নতুন নির্বাচনি ব্যবস্থা প্রবর্তন অনেক প্রয়োজন। গত ২০ বছর ধরে দেশের সকল নেতা নির্বাহী রাষ্ট্রপতি ব্যবস্থা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কার্যত কেউই সেটি করতে পারেননি।

এদিকে শ্রীলঙ্কায় নিয়োগ দেওয়া নতুন অর্থমন্ত্রী আলী সাবরি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই পদত্যাগ করেছেন। এর আগে অর্থনৈতিক সঙ্কট ঘিরে সরকারের বিরুদ্ধে জনরোষের মধ্যে গত রোববার শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রীই একযোগে পদত্যাগ করেছেন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তীব্র সঙ্কট দেখা দেওয়ায় প্রতিবেশী দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা। খাদ্য এবং জ্বালানির তীব্র ঘাটতির সঙ্গে ব্যাপক অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে। করোনা মহামারির মধ্যে মাথাচাড়া দিয়ে উঠতে থাকা অর্থনৈতিক সঙ্কট এখন মারাত্মক আকার ধারণ করেছে। তার সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক সঙ্কট।

সারনিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা