প্রতীকী ছবি
আন্তর্জাতিক

গরমে নাজেহাল ভারতের মানুষ

সান নিউজ ডেস্ক: ১২১ বছরের ইতিহাসে গত মার্চে ভারতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। শনিবার (২ এপ্রিল) ভারতের আবহাওয়া দফতরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এদিক ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন

এতে বলা হয়েছে, ভারতে গত মার্চ মাসে স্বাভাবিক তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১ দশমিক ৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই সময়ে দেশটিতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বলা হয়েছে, সারাদেশে গড় বৃষ্টিপাতও ওই মাসে দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের তুলনায় ৭১ শতাংশ কম হয়েছে। এনডিটিভি ও আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে, গত জানুয়ারির শুরুর দিকে ভারতের আবহাওয়া দফতর বলেছিল, ১৯০১ সালের পর ভারতের ইতিহাসে পঞ্চম উষ্ণতম বছর ছিল ২০২১ সাল। তবে মার্চের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে ২০২২ সাল উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করছেন দেশটির আবহাওয়াবিদদের অনেকেই।

আরও পড়ুন: আমাকে খুন করা হতে পারে

উদ্বেগজনক হারে বৃষ্টিপাত কমে যাওয়ার বিষয়ে ভারতের আবহাওয়া দফতর বলছে, দেশজুড়ে গত মার্চে অন্যান্য বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ভারতে ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টিপাতের নজির আছে মাত্র দু’বার।

সাধারণত মার্চ মাসে দেশটিতে গড়ে ৩০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু চলতি বছরের মার্চে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৮ দশমিক ৯ মিলিমিটার। এর আগে, ১৯০৮ সালের মার্চে দেশটিতে বৃষ্টিপাত হয়েছিল ৮ দশমিক ৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে হয়েছিল ৭ দশমিক ২ মিলিমিটার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা