প্রতীকী ছবি
আন্তর্জাতিক

বিয়ের পরই নবদম্পতির মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: বিয়ে করার মাত্র চারদিনের মাথায় নবদম্পতির মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনা ঘটেছে সোমবার (২৮ মার্চ) ভারতের মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বড়ার গ্রামে।

আরও পড়ুন: মারিউপোলে রুশ হামলায় ৫ হাজার নিহত

পুলিশ বলছে, রাজেশ ঘোষের সঙ্গে পশ্চিমবঙ্গের বোলপুরের কিশোরীর প্রেমের সম্পর্ক হয়। তবে প্রথম থেকেই তাদের সম্পর্কে আপত্তি ছিল দুই পরিবারের। সম্প্রতি তারা পরিবারের অমতে বাড়ি থেকে বেরিয়ে বিয়ে করে। এরপর পুলিশের কাছে অভিযোগ করে কিশোরীর পরিবার।

এদিকে ওই নবদম্পতি বিয়ের পর বড়ার গ্রামের বাসিন্দা সিদ্ধিনাথ ঘোষের বাড়িতে আশ্রয় নেয়। সিদ্ধিনাথ ঘোষ আবার ওই যুবকের আত্মীয়।

তিনি বলেন, রোববার পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু পরেরদিন দেখা যায় তারা গলায় ওড়না লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: জিয়া অরফানেজ ট্রাস্টের অস্তিত্বই ছিল না

রাজেশের পরিবারের দাবি, সম্পর্কের শুরু থেকেই রাজেশকে হুমকি দেওয়া হতো। এমনকি বিয়ের পরও মানসিক চাপ দেওয়া হয়েছিল। সে কারণেই তারা আত্মহত্যা করেন।

এদিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে পশ্চিমবঙ্গের কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা