তুরস্কে শান্তি আলোচনায় ইউক্রেন ও রাশিয়া (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক
শান্তি আলোচনা

তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক: শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের একটি প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে। মুখোমুখি এ বৈঠকের আয়োজন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হবার কথাও রয়েছে।

ইস্তাম্বুলে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাদের। এর আগেও দুই দেশ কয়েক দফা আলোচনার টেবিলে বসেছে। তবে তেমন কোনো অগ্রগতি এর আগে হয়নি।

এদিকে এবার ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

আরও পড়ুন: রমজান সামনে রেখে ৫৪০ বন্দিকে ক্ষমা

প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য থাকবে যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এটা হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয় আছে। কেননা রাশিয়া ইউক্রেনের কাছে যেসব বিষয় দাবি করছে এর মধ্যে অন্যতম হলো- ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা দেশটিকে পরিত্যাগ করতে হবে। যদিও এ বিষয়ে আপোষ করার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা