ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

আত্মসমর্পণ করবে না মারিউপোল

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের শহর মারিউপোলে পরাজয় স্বীকার করে সেনা ও শহর কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে।

স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) ভোর ৫টার মধ্যে আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মারিউপোল শহরটিতে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই শহরটিতে লাগাতার বোমা ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। শহরটির অভ্যন্তরে আটকা পড়া মানুষরা গত কয়েকদিন ধরে বিদ্যুৎ, পানি ও খাবার সঙ্কটের মধ্যে রয়েছে।

আরও পড়ুন: মারিউপোলের ভেতরে প্রবেশ করেছে রুশ বাহিনী

রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী, মস্কো সময় সকাল ১০টার দিকে বাসিন্দাদের নিরাপদের বের হয়ে যাওয়ার জন্য রুশ সেনাবাহিনী একটি করিডোর খুলে দেবে। কিন্তু এরজন্য শহরটির ভেতরে লড়াইরতো ইউক্রেনের সেনা এবং বিদেশী যোদ্ধাদের আগে আত্মসমর্পন করতে হবে।

কিন্তু রাশিয়ার সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, ‘আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। অস্ত্র নামিয়ে রাখার প্রশ্নই আসেনা।’ তথ্যসূত্র: বিবিসি

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা