রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
আন্তর্জাতিক

মার্কিন পুলিশগিরি সহ্য করা হবে না

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া পশ্চিমাদেশগুলোর ওপর আর কখনো নির্ভরশীল হবে না। বিশ্ব শাসন করার যে চেষ্টায় যুক্তরাষ্ট্র আছে সেটিও কখনো মেনে নেবে না মস্কো। তাছাড়া বিশ্ব রাজনীতিতে মার্কিন পুলিশগিরি এটিও সহ্য করা হবে না।

আরও পড়ুন:আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

শুক্রবার ( ১৮ মার্চ) আমেরিকা ও পশ্চিমাদেশগুলোর কঠোর সমালোচনা করার পর এমন হুশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে রাশিয়া। এ হামলার আগেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো জানিয়েছিল তারা মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে।

মস্কো যখন ইউক্রেনের ওপর হামলা শুরু করে তখন থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমারা। দেশটির তেল, গ্যাসসহ প্রায় সব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা।

আরও পড়ুন:জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

রুশ অর্থনীতি মূলত তেল ও গ্যাসের ওপরই নির্ভরশীল। আর তাদের তেল গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো।

আরও পড়ুন:ক্রীড়া প্রতিমন্ত্রী পেলেন মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড

এদিকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন দরকার হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য কমিয়ে দেবে।

আরও পড়ুন:দেশে আরও ২ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিয়েছে। এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন বেকায়দায় পড়েছে।

আরও পড়ুন:আমি অন্তঃসত্ত্বা

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার অর্থনীতি ভালোই আছে। এখন নিষেধাজ্ঞার কারণে তারা যে সমস্যায় পড়েছেন সেটি দ্রুতই কাটিয়ে ওঠতে পারবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা