ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি
আন্তর্জাতিক

রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি অভিযানরত রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। সোমবার (১৪ মার্চ) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন

গত শতকের নব্বইয়ের দশকে চেচনিয়ার বিদ্রোহীদের দমন অভিযানে যত সংখ্যক রুশ সেনার মৃত্যু হয়েছিল, ইউক্রেন অভিযানের গত ২০ দিনে তার চেয়েও অধিক রুশ সেনা মৃত্যু বরণ করেছেন-উল্লেখ করে ভাষণে জেলেনস্কি বলেন, আমি জানি, আপনারা বেঁচে থাকতে চান।

আপনারা নিজেদের মধ্যে যেসব কথাবার্তা বলেন, সেসব আমাদের কানে আসে। আমরা জানি, এই নিরর্থক যুদ্ধ সম্পর্কে আপনারা কী ভাবছেন। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে রাশিয়ার মর্যাদা ক্ষুন্ন হওয়ায় আপনারা যে কষ্ট পাচ্ছেন, তাও আমরা বুঝি।

রুশ সেনাদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যদি আপনারা আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, ভদ্র-মর্যাদাসম্পন্ন মানুষের সঙ্গে যেমন আচরণ করা হয়, আপনাদের সঙ্গেও তাই করা হবে… এমন আচরণ, যা কখনো আপনাদের সেনা কর্মকর্তারা আপনাদের সঙ্গে, কিংবা কারোর সঙ্গেই কখনো করেনি।

আমরা আপনাদের নিজেদের মানুষ হিসেবে গ্রহণ করে নিতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত আপনাদের।

আরও পড়ুন: এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

সোমবার রাশিয়ার টেলিভিশন সংবাদমাধ্যম চ্যানেল ওয়ানে সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড তুলে ধরা রুশ সাংবাদিক মারিনা ওভসায়ানিকোভাকেও কৃতজ্ঞতা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

এ সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার যেসব নাগরিক প্রকৃত সত্যের পক্ষে আছেন, তাদের সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

এছাড়া, বেলারুশের গোমেল শহরে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে, এখন পর্যন্ত তা বেশ আশাব্যাঞ্জক বলেও সোমবারের ভাষণে উল্লেখ করেছেন জেলেনস্কি।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন

কর্তৃপক্ষ বলেছে, আগ্রাসী বাহিনী ইউক্রেনের রাজধানী দখলে মরণ কামড় দিয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ( ১৫ মার্চ) কিয়েভের মেয়র রাজধানীতে ৩৫ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করেছেন, যা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা থেকে।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন,ইউক্রেনে রুশ সেনারা এই মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা