আন্তর্জাতিক

রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর ছোড়া গুলিতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ব্রেন্ট রেনড নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ২ সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: মার্কিন কনস্যুলেটে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

রোববার (১৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন এ প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সাংবাদিকের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কিয়েভের ইরপিনে রুশ ফৌজের হামলায় মৃত্যু হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস এ কর্মরত মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনডের। এই বিষয়ে নিজের ফেসবুক পোস্টে নিহত সাংবাদিকের পরিচয়পত্র ও পাসপোর্টের ছবি প্রকাশ করেছেন কিয়েভ প্রদেশের পুলিশপ্রধান আন্দ্রেই নেবিতোভ।

নিজের বার্তায় তিনি লেখেন, হানাদার রাশিয়ার সেনা এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উপর হামলা চালাচ্ছে। ইউক্রেনে রাশিয়া অত্যাচারের ছবি তুলে ধরায় সংবাদকর্মীদের হত্যা করা হচ্ছে। রোববার ইরপিনে দ্য নিউ ইয়র্ক টাইমস এর ৫১ বছর বয়সী সাংবাদিককে ইরপিনে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

এই বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রেন্ট রেনড ইউক্রেনেই মারা গিয়েছেন। কিন্তু তিনি তাদের হয়ে অ্যাসাইনমেন্টে ছিলেন না। ২০১৫ সালে টাইমসের হয়ে শেষবার কাজ করেছিলেন রেনড।

রোববার পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিকঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩৪ জন।

আরও পড়ুন: লিভভে হামলায় নিহত বেড়ে ৩৫

উল্লেখ্য, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযান তীব্র আকার ধারণ করেছে। রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনারা।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলাসহ দেশটির দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউক্রেনে ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা