ছবি-বিবিসি
আন্তর্জাতিক

লিভভে হামলায় নিহত বেড়ে ৩৫

সান নিউজ ডেস্ক: পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় মৃত্যু বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩৪ জন।

আরও পড়ুন: নির্বাচন যেন অংশীদারিত্বমূলক হয়

লিভভ অঞ্চলের গভর্নর মাকসিম কোজিস্কির বরাত দিয়ে রোববার (১৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বলা হয়েছে, ইউক্রেনের এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে রুশ হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক ধোঁয়াও দেখা গেছে।

লিভভের গভর্নর আরও জানান, রাশিয়ার সেনারা ৩০টি রকেট ছুড়েছে। হতাহতদের উদ্ধারে কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে গেছে।

এ ছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তাকেন্দ্রে (আইপিএসসি) নামে এই সামরিকঘাঁটিতে রোববার রুশ সেনারা আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরের লিভভের পাশাপাশি রোববার স্থানীয় সময় সকালে পশ্চিমের আরেক শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কেও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমও একই ধরনের খবর দিয়েছে। পশ্চিমের এই শহরগুলো ছাড়াও রোববার সকালে ইউক্রেনের বিভিন্ন অংশেই বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার পর ওই সামরিক ঘাঁটিতে ১৯টি অ্যাম্বুলেন্সকে যেতে দেখেছেন তিনি। এছাড়া টুইটারে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, ইউরোপীয় ইউনিয়ন-ন্যাটো সীমান্তের কাছে শান্তি ও নিরাপত্তার ওপর এটি নতুন সন্ত্রাসী হামলা। বার্তাসংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনজুড়ে বিমান হামলা

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে। তবে কিয়েভে হামলার প্রতিরোধের হুশিয়ারি দিয়ে রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

এর আগে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব অঞ্চলের বন্দর শহর মারিউপোলের একটি মসজিদে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, রুশ সামরিক বাহিনী মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক ও শিশু সেখানে আশ্রয় নিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা