ইউক্রেনে মেয়র নিয়োগ দিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক

ইউক্রেনে মেয়র নিয়োগ দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মোলিতোপোলের মেয়রকে গুম করার। এবার আগের মেয়রের স্থলে নতুন মেয়রকে দায়িত্বে বসানোর কথা শোনা যাচ্ছে। আগের মেয়রকে গুমের একদিনের মাথায় নতুন মেয়রকে দায়িত্বে বসানোর খবর সন্মুখে চলে এসেছে।

আরও পড়ুন:আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর দুইদিনের মাথায় গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি দখলে নেয় রুশ সামরিক বাহিনী।

রোববার (১৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে গত শুক্রবার ( ১১ মার্চ ) বিকেলে শহরের মেয়র ইভান ফেদোরভকে রাশিয়ার সেনারা গুম করেছে বলে অভিযোগ উঠে।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার বিকেলে মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেদোরভকে গুমের পর শনিবার স্থানীয় টিভি পর্দায় হাজির হন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি গ্যালিনা ড্যানিলচেঙ্কো।

এসময় নতুন বাস্তবতার অধীনে মৌলিক প্রক্রিয়া গড়ে তোলার বিষয়টি তার প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি।

ড্যানিলচেঙ্কো টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, শহরের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি জনগণের ডেপুটিদের একটি কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে শহরের বাসিন্দাদের চরমপন্থি কর্মকাণ্ডে অংশ না নেওয়ার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

ড্যানিলচেঙ্কোর ভাষায়, সম্মানিত জনপ্রতিনিধিগণ, আমরা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি। সর্বোপরি আমাদের কর্তব্য হচ্ছে জনগণের কল্যাণের বিষয়টি নিশ্চিত করা।

আরও পড়ুন:তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য হাস্যকর

তিনি আরও বলেন, নতুন এই কমিটিকে মেলিতোপোল শহর এবং মেলিতোপোল অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন:বেঙ্গালুরুর নেতৃত্ব দেবেন ডু প্লেসি

অপরদিকে বিবিসি বলছে, মেলিতোপোল শহরের নতুন মেয়র হিসেবে গ্যালিনা ড্যানিলচেঙ্কোকে নিয়োগ করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে সংবাদ প্রকাশ করা হলেও বিবিসি এই সংবাদটি এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আরও পড়ুন:২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

প্রসঙ্গত, মেলিতোপোল শহরটিতে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এটি ইউক্রেনের দক্ষিণ-পূর্ব দিকের একটি শহর এবং ক্রিমিয়া ও আজভ সাগরের নিকটেই এর অবস্থান।

আরও পড়ুন:হাদিসুরের মরদেহ দেশে আসছে সোমবার

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর দুইদিনের মাথায় মেলিতোপোল দখলে নেওয়ার কথা নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা