আন্তর্জাতিক

রাশিয়া মারিউপোলের মসজিদে গোলাবর্ষণ করেছে

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব অঞ্চলের বন্দর শহর মারিউপোলের একটি মসজিদে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।

আরও পড়ুন: টিকাকরণে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, রুশ সামরিক বাহিনী মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক ও শিশু সেখানে আশ্রয় নিয়েছে।

তুরস্কে অবস্থিত ইউক্রেনের দূতাবাস জানায় আশ্রয় নেওয়াদের মধ্যে ৩৪ শিশুসহ ৮৬ জন তার্কিশ নাগরিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি।

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ৭১ শিশু নিহত হয়েছে ও শতাধিক আহত হয়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় প্রেসিডন্টে ভ্লাদিমির পুতিন।

এরই মধ্যে ২৫ লাখের বেশি নাগরিক ইউক্রেন ছেড়েছে। তাদের মধ্যে এক লাখ ১৬ হাজার বিদেশি অর্থাৎ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। জাতিসংঘের অভিবাসী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি এক টুইট বার্তায় জানায়, জরুরি মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা ঘণ্টার মধ্যেই বেড়ে যাচ্ছে। তাছাড়া জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় এক আলাদা বার্তায় জানায়, এ ঘটনার পর ইউক্রেনে ১৮ লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, শুক্রবার (১১ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি রুশ মায়েদের প্রতি তাদের সন্তানদের ইউক্রেনে যুদ্ধে না পাঠানোর অনুরোধ করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধ করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিষ্ফল আলোচনার পর দেশটিতে হামলা জোরদার করেছে রুশ সেনারা। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলেছে সেনারা। প্রতিনিয়ত ট্যাংক ও কামানে গোলাবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

যুদ্ধের সর্বশেষ চিত্র নিয়ে শনিবার (১২ মার্চ) সিএনএন, বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সন্তানদের যুদ্ধে পাঠাবেন না

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা