আন্তর্জাতিক

রুশ ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ

সান নিউজ ডেস্ক: আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট থেকে রাশিয়া ও বেলারুশের কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করেছে পশ্চিমা দেশগুলো।

আরও পড়ুন: আবারও কমল মৃত্যু ও শনাক্ত

শনিবার (১২ মার্চ) থেকে কার্যকর হবে। এই পদক্ষেপে দুই দেশের ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলো আর সরাসরি লেনদেন করতে পারবে না।

রাশিয়ার ১২টি ও বেলারুশের ১টি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আর্থিক লেনদেন হয়ে আসছে। ওই ব্যাংকের নাম ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স, ভিইবি।

রূপপুর প্রকল্পে অর্থায়নের রুশ এজেন্ট ভিইবির মাধ্যমে সোনালী ব্যাংক লেনদেন করে থাকে। কয়েকদিন আগে সুইফটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে বার্তা পাঠিয়ে আপাতত লেনদেন না করার কথা জানায় ব্যাংকটি। পরবর্তীতে বিলম্ব ফি দিতে হবে না বলেও জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশে সানি লিওন!

পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অন্যান্য ব্যাংকের সঙ্গেও লেনদেন না করার বিষয়ে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বার্তা দেওয়া হয়েছে। এমতাবস্থায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিরা জানিয়েছেন। ৯১ হাজার কোটি টাকা রুশ ঋণের এই প্রকল্প থেকে ২০২৪ সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করতে রাশিয়ার গ্লাভ কসমসের সঙ্গে গত মাসে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। গ্লাভ কসমস হচ্ছে মস্কোর রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমসের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বলছেন, রাশিয়া ও বেলারুশের ব্যাংকের ওপর সুইফট নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। মস্কোয় রপ্তানি করা পণ্যগুলোর প্রায় ৮০ শতাংশের লেনদেন হয়ে থাকে সিঙ্গাপুর ও হংকংয়ের ব্যাংকের মাধ্যমে। তবে সরকারি প্রকল্পগুলোর ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন: এবার ডালের বাজারেও অস্থিরতা

গত শুক্রবার নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন না করার নির্দেশ দিয়ে দেশের সকল ব্যাংকে বার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এই তালিকায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবি ব্যাংক, ব্যাংক অতক্রিতিয়ে, নোভিকম ব্যাংক, প্রমসিয়াজ ব্যাংক, ব্যাংক রোশিয়া, সভকম ব্যাংক ও ভেনশেকনম ব্যাংক বা ভিইবি রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা