আন্তর্জাতিক

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত

সান নিউজ ডেস্ক: ভারতের ছোড়া একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি দেশটির পাঞ্জাব প্রদেশের মিয়ান চানু শহরে আছড়ে পড়ে। বুধবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আরও পড়ুন: সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাচ্ছে রাশিয়া

অন্যদিকে এক বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ঘটনাটি ভুলবশত ঘটেছিল। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে এ বলা হয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারত সরকার বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে এবং আদালতের উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ইসলামাবাদে ভারতের চার্জ ডি‘অ্যাফেয়ার্সকে তলব করে ‘অকারণে আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘গত ৯ মার্চ রুটিন রক্ষণাবেক্ষণের সময় যান্ত্রিক ক্রুটির কারণে ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়ে গিয়েছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে ভারত সরকার। উচ্চপর্যায়ের কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেয়া হয়েছে। পাকিস্তানের একটি জায়গায় সেই ক্ষেপণাস্ত্র পড়েছে বলে জানা গেছে। এই ঘটনা গভীরভাবে দুঃখজনক হলেও বিষয়টি অত্যন্ত স্বস্তিদায়ক যে দুর্ঘটনার জন্য কোনো প্রাণহানি হয়নি।’

আরও পড়ুন: দুর্নীতিবাজদের দমন করুন

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের ডিরেক্টর জেনারেল বাবর ইফতিখার এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের আকাশসীমা লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্রটি মিয়ান চানু শহরে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রটি কিছু স্থাপনার ক্ষতি করলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

রাশিয়ার সংবাদসংস্থা স্পুটনিকের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পাকিস্তান ভূখণ্ডে পড়া ক্ষেপণাস্ত্রটি ভারতের হরিয়ানার সিরসা থেকে নিক্ষেপ করা হয়েছিল। পাঞ্জাব প্রদেশের মিয়া চান্নু শহরের আকাশে এই ক্ষেপণাস্ত্রটি নজরে আসে পাকিস্তান বিমান বাহিনীর।

আরও পড়ুন: রাশিয়ার ৮ জেনারেল বরখাস্ত

পাকিস্তান সামরিক বাহিনীর এক সদস্যকে উদ্ধৃত করে স্পুটনিকে বলা হয়, ‘সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে পাকিস্তান এয়ার ফোর্সের এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার লক্ষ্য করে যে ভারতীয় ভূখণ্ড থেকে একটি উচ্চগতির বস্তু আকাশে উড়েছে। প্রাথমিক গতিপথ থেকে সরে গিয়ে বস্তুটি হঠাৎ করে পাকিস্তানি ভূখণ্ডের দিকে চলে যায় এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে। অবশেষে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিয়া চান্নুর কাছাকাছি চলে আসে সেটি।’

পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ক্ষেপণাস্ত্রটি ‘আর্মড’ ছিল না। অর্থাৎ হামলা চালানোর উদ্দেশে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা