রিস্যেপ তাইয়্যেপ এরদোগান
আন্তর্জাতিক

ওই সময় পশ্চিমারা চুপ ছিল, তাই এই যুদ্ধ

সান নিউজ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেছেন, যদি পশ্চিমারা ওই সময় আওয়াজ তুলত তাহলে আজ এ চিত্র আমরা দেখতাম? যারা ক্রিমিয়ার হামলার সময় চুপ ছিল তারা এখন কথা বলছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাচ্ছে রাশিয়া

শুক্রবার (১১ মার্চ) তুরস্কে আনতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী ভাষণে জানান, ২০১৪ সালে যখন রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নিয়ে নেয় তখন পশ্চিমা দেশগুলো চুপ ছিল। তখন যদি তারা সরব হতো তাহলে এ নতুন যুদ্ধ থামানো যেত।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের চেষ্টায় রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় বৈঠকে বসেছিলেন। কিন্তু এ বৈঠক থেকে কোনো সমাধান পাওয়া যায়নি।

এরদোগান দুঃখ প্রকাশ করে বলেন, আশা করি ধৈর্য ও সাধারণ বোধে ফিরবে সবাই এবং অস্ত্রের ঝনঝনানি থেমে যাবে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের। এ সম্পর্ককে কাজে লাগিয়ে প্রথম থেকেই সমস্যাটি সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এর অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার জন্য একই টেবিলে বসাতে সমর্থ হয় দেশটি।

আরও পড়ুন: রাশিয়ার ৮ জেনারেল বরখাস্ত

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা