ট্যাংক ও কামানে গোলাবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

কিয়েভ ঘিরে ফেলছে রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধ করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিষ্ফল আলোচনার পর দেশটিতে হামলা জোরদার করেছে রুশ সেনারা। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলেছে সেনারা। প্রতিনিয়ত ট্যাংক ও কামানে গোলাবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

যুদ্ধের সর্বশেষ চিত্র নিয়ে শনিবার সিএনএন, বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনাবহরটি কিয়েভ থেকে ১৫ মাইল দূরে থেমে ছিল সেটি আরও এগিয়ে গিয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিয়েভকে প্রায় ঘিরে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস নতুন কিছু ছবির বিশ্লেষণ করে জানায়, কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলতে দেখা গেছে। ছবিতে রাজধানীর উত্তর ও পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়ে।

এদিকে শুক্রবার শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের তিন পশ্চিমাঞ্চলীয় শহরে প্রথমবারের তীব্র গোলা বর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। এত দিন পূর্বাঞ্চলীয় শহরগুলোতে হামলা হলেও এবার পশ্চিমের শহরে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় শহর লুতৎস্ক এবং ইভানো ফ্রাঙ্কিভস্ক, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলা শুরু করে রাশিয়া।

সিএনএন বলছে, রাজধানী ও তার পশ্চিমে জাইটোমিরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। বাসিন্দাদের বাঙ্কারে আশ্রয় নিতে সতর্ক করা হয়। কিয়েভের আশেপাশে প্রচণ্ড গোলাগুলি এবং বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

মার্কিন কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনারা কিয়েভকে চার দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছেন। সর্বশেষ ইউক্রেনের পূর্বাঞ্চলে আজভ সাগরের তীরবর্তী অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলের উত্তরের শহর ভলনোভাখার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া-সমর্থিত বিদ্রোহীরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা