মালিতে সংঘর্ষে সেনাসহ নিহত ৯৭
আন্তর্জাতিক

মালিতে সংঘর্ষে সেনাসহ নিহত ৯৭

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকান দেশ মালির একটি সামরিক ঘাঁটিতে সেনা সদস্য এবং সন্ত্রাসী মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৯৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেনে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা

এর মধ্যে অন্তত ২৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৩ জন এবং এখনও নিখোঁজ আছেন আরও ৯ সেনা সদস্য। সংঘাতে ৭০ জন সন্ত্রাসীও নিহত হয়েছে।

দেশটির সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন । শুক্রবার (৪ মার্চ) সকালের দিকে মালির মনদোরো গ্রামে এই ঘটনা ঘটে।

সরকারি বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকালের দিকে ওই সামরিক ঘাঁটির কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। বিস্ফেরণে কয়েকজন সেনা সদস্য হতাহত হন। তারপরেই গোলাগুলি শুরু হয় দু’পক্ষের মধ্যে।

হামলাকারী এই সন্ত্রাসীরা ইসলামী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে তারা কোন গোষ্ঠীর তা স্পষ্ট করা হয়নি।

প্রসঙ্গত, আল কায়দা ও ইসলামিক স্টেট- দুই গোষ্ঠীই সক্রিয় মালিতে; এবং উভয় গোষ্ঠীই সমানতালে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে দেশটিতে।

অবশ্য শুক্রবারের হামলার দায় স্বীকার করে কোনো গোষ্ঠীই এ পর্যন্ত বিবৃতি দেয়নি।

আরও পড়ুন: জনগণের ভোটে ক্ষমতায় এসেছি

২০১২ সালের দিকে মালিতে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসীদের উত্থান ঘটে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দার অনুগামী এই সন্ত্রাসীরা দেশটির উত্তরাঞ্চলীয় মরুভূমির বিশাল এলাকা দখল করে নেয়। পরে অবশ্য সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সেনা বাহিনীর সহায়তায় সেই এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয় মালির সরকার।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬০ লাখ ছুঁল

কিন্তু তার পরের বছর থেকেই ফের সংগঠিত হওয়া শুরু করে সন্ত্রাসীরা এবং বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলীয় কিছু এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ নাইজার, বুরকিনা ফাসোতেও তৎপরতা আছে আল কায়দা ও ইসলামিক স্টেটপন্থী এই সন্ত্রাসীদের।

আরও পড়ুন: পরমাণু কেন্দ্র দখলে জাতিসঙ্ঘের উদ্বেগ

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে মালির সেনাবাহিনীর সঙ্গে সংঘাত হচ্ছে সন্ত্রাসীদের। রয়টার্স এর এক প্রতিবেদনে জানা যায়, যুদ্ধে এতদিন ফ্রান্স সহযোগিতা করলেও গত মাসে মালি থেকে নিজ সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা