ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান
আন্তর্জাতিক

নতুন পরমাণু চুক্তিতে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রতিনিধিদলের প্রধান স্টেফানি আল-কাক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় অচিরেই একটি চুক্তি সম্ভব বলে জানিয়েছেন।

আরও পড়ুন:ইউক্রেনে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা

শুক্রবার ( ৪ মার্চ) নিজ অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। নতুন এ চুক্তিতে সই করতে ভিয়েনা যাচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী। খবর আরব নিউজের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলকে বলেছেন, তিনি শিগগিরই ভিয়েনায় আসছেন নতুন একটি সমোঝতা স্বারকে সই করতে।

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে দেশটির ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ২০২১ সালের গোড়ার দিকে ভিয়েনা সংলাপ শুরু হয়।

বর্তমানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের এই সংলাপের ৮ম দফা আলোচনা চলছে।

আরও পড়ুন:ফের অনিয়ন্ত্রিত পেঁয়াজ বাজার

এই আলোচনায় ব্রিটিশ প্রতিনিধি দলের প্রধান আল-কাক নিজের টুইটার পেজে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে লিখেছেন, আমরা একটি চুক্তির অনেক কাছাকাছি রয়েছি। ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়কারীর মধ্যস্থতায় এ পর্যন্ত সব পক্ষ গঠনমূলক আলোচনা করেছে। এখন আমাদেরকে চূড়ান্ত কয়েকটি পদক্ষেপ নিতে হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা