পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৫৬
আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৫৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ার অঞ্চলের কোচা রিসালদারে এক শিয়া মসজিদে শুক্রবার (৪ মার্চ) শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫৬ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৯৪ জন।

আরও পড়ুন: বাঘিনীদের হুংকারে গুটিয়েছে আফ্রিকা

আহতদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক। দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান রয়টার্সকে বলেন, আমরা জরুরি অবস্থায় আছি এবং আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা বিস্ফোরণের ধরণ পরীক্ষা করছি কিন্তু মনে হচ্ছে এটি আত্মঘাতি হামলা।

পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ এজাজ খান বলেন, দুই সশস্ত্র আক্রমণকারী ওই মসজিদের বাইরে গুলি চালানো শুরু করলে সংঘাতের সূত্রপাত ঘটে। বন্দুকযুদ্ধে একজন হামলাকারী এবং ওই মসজিদের দায়িত্বে থাকা একজন পুলিশ নিহত হয়েছেন।

এছাড়া আরও এক পুলিশ আহত হয়েছেন। এর পর আরেক হামলাকারী মসজিদের ভেতরে ছুটে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।

কোনো সন্ত্রাসীগোষ্ঠী এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি।

জাহিদ খান নামে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, মসজিদে প্রবেশে আগে আমি এক ব্যক্তিতে দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালাতে দেখি। এর কয়েক সেকেন্ড পর আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনি।

আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

আলি আজগর নামে অপর এক প্রতক্ষ্যদর্শী জানান, তিনি এক হামলাকারীকে নামাজের আগে মসজিদে প্রবেশ করতে দেখেছেন। এর পর হামলাকারী পিস্তল দিয়ে মুসল্লিদের এক এক করে গুলি করে। এরপর ওই ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা থেকে আমরা লাভবান!

বার্তা সংস্থা এএফপির এক রিপোর্টার হামলার স্থানে নিহতদের ছিন্ন দেহ পড়ে থাকতে দেখেছেন। বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালাও বিধ্বস্ত হয়েছে বলে সংবাদে বলা হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা