আন্তর্জাতিক

পাকিস্তানের কাছে ২২ দেশের অনুরোধ

সান নিউজ ডেস্ক: পাকিস্তান যেন জাতিসংঘে সাধারণ অধিবেশনে রাশিয়ার উপর আনা নিন্দা প্রস্তাবে ভোট দেয় এই অনুরোধ করেছে দেশটিতে অবস্থিত বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রদূত।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে অস্বীকার করবে বিএনপি

দেশগুলো হলো, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ব্রিটেন।

জানা গেছে, ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ এ সপ্তাহে রাশিয়ার উপর নিন্দা প্রস্তাব আনবে। এটি অনেকটা নিরাপত্তা পরিষদে তোলা ভোটের মতো। গত সপ্তাহের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কিন্তু সেখানে ভেটো দেয় রাশিয়া। আর নিন্দা প্রস্তাব গৃহীত হতে হলে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে তখন মস্কোতে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সময় পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায়। কিন্তু রাশিয়াকে নিয়ে কোনো সমালোচনা করেনি দেশটি।

আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আরও বলা হয়, ২২টি দেশের কূটনীতিকরা একটি যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে বলে, ইসলামিক রিপাবলিক পাকিস্তানে অবস্থিত মিশনগুলোর প্রধান হিসেবে, আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি রাশিয়ার প্রতি নিন্দা জানাতে আমাদের সঙ্গে যোগ দিন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা