ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

পশ্চিমারা মিথ্যার সাম্রাজ্য

সান নিউজ ডেস্ক: পশ্চিমাদেশগুলোকে মিথ্যার সাম্রাজ্য হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্রিমলিনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পর এ নিয়ে প্রধানমন্ত্রী মিখাইল মিসুসতিন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুতিন।

বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, প্রধানমন্ত্রী ও আমি নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছি। স্বাভাবিকভাবে কথিত পশ্চিমা কমিউনিটির নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় নিয়েছি।

কথিত পশ্চিমা কমিউনিটি যাদের আমি আগেই বলেছি ‘মিথ্যার সাম্রাজ্য’। এখন সেই নিষেধাজ্ঞা আমাদের দেশের বিরুদ্ধে বাস্তবায়ন করতে চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে ৩ গুণ

এদিকে সোমবার ( ২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনার পর রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাহিনী ও নৌবাহিনী উচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স তাদের খবরে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেছেন, ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনীর নর্দান এন্ড প্যাসিফিক অঞ্চলের নৌবহর ও দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থা লড়াইয়ের অবস্থান নিয়েছে।

এ দিকে, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সাথে লড়াইতে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে।

ভিডিওতে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানান।

আরও পড়ুন: ৫ হাজারের অধিক রুশ সেনা নিহত

রুশ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, অস্ত্র ত্যাগ করো। এদেশে থেকে চলে যাও। তোমাদের কম্যান্ডারদের বিশ্বাস করোনা। প্রোপাগান্ডা বিশ্বাস করোনা। নিজের জীবন বাঁচাও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা