আন্তর্জাতিক

জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে ৩ গুণ 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আলোচনায় ভালোদিমির জেলেনস্কি। তিনি ছিলেন একজন কৌতুক অভিনেতা। সেখান থেকে ৪ কোটি জনসংখ্যার দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট হন। ইউক্রেন ও রাশিয়ার সংঘাত বিষয়ে তুমুল আলোচনায় রয়েছেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় জেলেনস্কি।

কেউ কেউ এ যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে তার ভর্ৎসনা করলেও দেশ রক্ষায় পালিয়ে যাচ্ছেন না জেলেনস্কি, তাই অনেকের চোখে তিনি একজন বীর।তবে এসব আলোচনা-সমালোচনার মধ্যে জেলেনস্কির জনপ্রিয়তা এখন তুঙ্গে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম-ভালোদিমির জেলেনস্কি।

দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান ও করণীয় নিয়ে ফেসবুকে লাইভ করছেন নিয়মিত। টুইটারে ভিডিও আপলোড করছেন। তিনি পালিয়ে যাননি বা আত্মসমর্পণ করেননি সে বার্তা দিয়ে যুদ্ধে সক্রিয় থাকতে বলছেন। আর তার সব পোস্ট, টুইট, ছবি, ভিডিও গোগ্রাসে গিলছে ইউক্রেনের নাগরিকসহ গোটা বিশ্ব।

জেলেনস্কি নতুন এক জনমত জরিপে পাওয়া গেছে, গত বছরের ডিসেম্বরের চেয়ে ইউক্রেনের মানুষের কাছে জেলেনস্কির জনপ্রিয়তা তিন গুণ বেড়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে এ জরিপ করা হয়। এরইমধ্যে রাশিয়ার দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট কিয়েভ ছেড়ে পালিয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেন ছেড়েছেন চার শতাধিক বাংলাদেশি

সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার রাজধানী কিয়েভ থেকে পালিয়ে পশ্চিমাঞ্চলীয় লভিব শহরে চলে গেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা