ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

মেলিটপল শহর দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ওই শহরের নাম মেলিটপল। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ মেরিউপোল বন্দরের কাছে অবস্থিত মাঝারি আকারের এই শহরটি। মেলিটপল শহরে বর্তমানে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করছে।

আরও পড়ুন: রাশিয়ার দখলে কিয়েভ বিমানবন্দর!

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। তবে সেখানে ইউক্রেনের সেনাদের শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, একটি প্রধান শহরে তাদের ঘাঁটির কাছে রাশিয়ান বাহিনীকে প্রতিহত করতে সক্ষম হয়েছে একটি সেনা ইউনিট।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, মেলিটপল শহর দখলের সময় রুশ সেনারা কোনো ধরনের প্রতিরোধের মুখোমুখি হয়নি। বরং সেখানকার বাসিন্দারা রুশ সেনাদের স্বাগত জানিয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা