বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু
আন্তর্জাতিক

বিশ্বে বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু বেড়েছে এবং নতুন রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমে এসে প্রায় সাড়ে ১২ লাখের নিচে নেমেছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ৬ হাজার ১৬৩ জন। অর্থাৎ পূর্বের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৮ হাজার ৯২৩ জনে।

ভাইরাসটিতে একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৬২৬ জনে।

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৩৭ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন ৩৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৩৭৯ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ২৮৭ জন।

গত একদিনে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮২৪ জন এবং মারা গেছেন ১৪৯ জন।

প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫৪২ জন।

বৃটেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৪০৯ জন এবং মারা গেছেন ১৫ জন।

ইউক্রেনে একই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৬২ জন এবং মারা গেছেন ১২৭ জন।

তুরস্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৬ জন এবং মারা গেছেন ২৬৮ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ২০১ জন।

আরও পড়ুন: নেপালে মার্কিন বিরোধী বিক্ষোভ-সংঘর্ষ

এছাড়া ফ্রান্সে গত একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ২৮৩ জন।

কলম্বিয়ায় গত একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১০ জন এবং মারা গেছেন ৯৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়

পোল্যান্ডে ১৬ জন,

আর্জেন্টিনায় ১৭৩ জন,

গ্রিসে ৯০ জন,

ইরানে ২৩৬ জন,

জাপানে ১৮৫ জন,

রোমানিয়ায় ৮৫ জন,

চিলিতে ১৪৪ জন,

দক্ষিণ আফ্রিকায় ১৩৭ জন,

ইন্দোনেশিয়ায় ১৭৬ জন এবং

ফিলিপাইনে ৭৯ জন মারা গেছেন।

অন্যদিকে মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৩ জন।

আরও পড়ুন: ইউক্রেনীয়দের আশ্রয় দেবে পোল্যান্ড

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা