আন্তর্জাতিক

এবার যুক্তরাজ্যে আঘাত হানতে যাচ্ছে ফ্রাঙ্কলিন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ইতিহাসে গত কয়েক দশকের মধ্যে সংঘটিত হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিস দেশটিতে আঘাত হানার পর পরই এবার আঘাত হানতে যাচ্ছে ফ্র্যাংকলিন।

ইতোমধ্যে ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে আর কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে বন্ধ রাখা হয়েছিল ট্রেন ও ফেরি চলাচল। বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু স্কুল। লন্ডনের প্রধান বিমানবন্দর হিথ্রোর প্রায় একশো ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর তাণ্ডবে দেশটির প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডের ক্ষয় ক্ষতি হয়েছে।

আরো পড়ুন:- ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ চালু

ইউনিসের আঘাতে রেকর্ড ১২০ মাইলের ওপরে বাতাসের গতি ওঠে এবং আয়ারল্যান্ডে ৬০ হাজার বেশি বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি এসময় তুষারপাতের ঘটনা ঘটেছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কিছু কিছু এলাকায়।

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন ফ্র্যাংকলিন ঝড়ের সময় তুষার পাত না ঘটার সম্ভাবনাই বেশি। এই সময় বাতাসের তীব্রতাও কম থাকবে। বিশেষজ্ঞরা এত কম সময়ের দেশটিতে পর পর তিনটি শক্তিশালী ঝড় আঘাত হানার মূল কারণ হিসেবে আবহাওয়ার পরিবর্তনকে দায়ী করছেন।

সাননিউজ /জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা