ইউক্রেনিয়ান শরনার্থী
আন্তর্জাতিক

ইউক্রেনীয়দের আশ্রয় দেবে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে রাশিয়া। তাই নিজেকে নিরাপদ রাখতে ইউক্রেন ছেড়ে প্রতিবেশি দেশ পোল্যান্ডে পাড়ি জমাচ্ছেন বহু নাগরিক। এই শরণার্থীদের আশ্রয়ও দিচ্ছে পোল্যান্ড। তাদের জন্য নির্মাণ করা হচ্ছে আশ্রয়কেন্দ্র।

পোল্যান্ড সরকার দ্রুত আশ্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধিতেও কাজ করছে। ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সকল শহরের মেয়রদের শরণার্থী কেন্দ্রে রূপ দেয়া যেতে পারে এমন সম্ভাব্য সব ভবন চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে দেশটি।

ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরের পোলিশ শহর প্শেমিশিল। এর মেয়র ভয়েটশেখ বাকুন জানান, রাষ্ট্র শরণার্থীদের ব্যয়ভার গ্রহণের কথা জানিয়েছে৷ কিন্তু সম্ভাব্য শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোকে সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি৷

মেয়র বাকুন অবশ্য ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তেমন একটা দেখছেন না ৷ তিনি বলেন, আমি আশা করি খারাপ কিছু ঘটবে না ৷ আমার মনে হয় সত্যি সত্যি আক্রমণ করার চেয়ে অন্যদের মনে ভয় তৈরি করাই রাশিয়ার আসল উদ্দেশ্য৷ যদিও ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধ নিয়ে পোলিশ সরকারের কোনো প্রস্তুতি না থাকার সমালোচনা করেছেন দেশটির অনেক নাগরিক।

পোলিশ প্রধানমন্ত্রী মাটেউশ মোরাভিয়েস্কি শরণার্থীদের যানবাহন, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক সেবা নিশ্চিতের কথা জানিয়েছেন ৷ নতুন আসা শরণার্থীদের অনেকে স্থায়ী বসবাসের জন্যও পোল্যান্ডকে বেছে নিতে পারেন৷

বর্তমানে দেশটিতে ১০ লাখেরও বেশি ইউক্রেনিয়ান বাস করেন ৷ ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়া দখল এবং পরবর্তীতে ডোনবাস এলাকায় যুদ্ধ শুরুর পর তারা পোল্যান্ডে পালিয়ে আসেন।

আরও পড়ুন: ইউক্রেনীদের হত্যার লিস্ট করেছে রাশিয়া

প্রসঙ্গত, আসন্ন রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, যেসব ইউক্রেনীয়ানদের হত্যা করা কিংবা ক্যাম্পে পাঠানো হবে তার তালিকা রাশিয়া ইতোমধ্যেই করে ফেলেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা যায় জাতিসংঘকে এ নিয়ে দেশটি একটি চিঠিও পাঠিয়েছে।

ওই চিঠির সংবাদ এমন সময় সামনে এসেছে যখন ইউক্রেন সীমান্তের রুশ সেনা উপস্থিতি নিয়ে আসন্ন যুদ্ধের শঙ্কায় মার্কিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন। ইউক্রেনে সম্ভাব্য মানবাধিকার বিপর্যয় সম্পর্কেও বারবার সতর্ক করে আসছে ওয়াশিংটন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা